শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধ 

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ জুলাই, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন

    মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধ 

    মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে ও মুক্তিযোদ্ধাদের অধিকার বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। 

    বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টায় শহরের টাউনক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, গৌতম নারায়ণ রায় চৌধুরী, নুর দিদা খালেদ রবি, মোহাম্মদ সেন্টু মিয়া এবং  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি রেজাউল করিম সিকদার (মন্টু), সহ-সভাপতি আবু সাঈদ মোহাম্মদ নাঈম , উপস্থিত ছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। 

    সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধারা বলেন, এই প্রজন্ম ইতিহাস জানেনা। বিভিন্ন দলের উস্কানিতে আজকে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো শোনার আগে আমরা কেন মরে গেলাম না। আমরা চাই এ প্রজন্ম তাদের ভুল সংশোধন করে আদালতের রায় মেনে নিবে। এবং কোন দলের উস্কানিতে কোন বিশৃঙ্খলা করবে না।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর