শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫০ অপরাহ্ন

    দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
    দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, জননেত্রী  শেখ হাসিনার আমলে মানুষের সচেনতা বৃদ্ধি পাওয়ায় এবং দেশ এগিয়ে যাওয়ায় দুর্যোগ হ্রাস পাচ্ছে। পাশাপাশী দেশে দরিদ্র জনগোষ্টির বহুমুখী  কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব-অনটন অনেকটা কমে গেছে। মরা কার্তিকে আর চরাঞ্চলে মঙ্গা হয়না। সেই মঙ্গাকে এখন আমাদের প্রধানমন্ত্রী জাদুঘরে পাঠিয়েছেন । প্রতিমন্ত্রী অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে বলেন। একই সাথে তিনি মাদারগঞ্জের উন্নয়নে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    প্রতিমিন্ত্রী বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।


    জামালপুরের জেলা প্রসাশক মুর্শেদা জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মো. কামরুল হাসান, জেলা পরিশদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল,মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।


    মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, মির্জা আজম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মো. কামরুল হাসান মাদারগঞ্জ-সারিয়াকান্দি সড়কটি পরিদর্শন করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫০ অপরাহ্ন