পিরোজপুরে কোটা সংস্কারের পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি

১৭ জুলাই, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ন

পিরোজপুরে কোটা সংস্কারের পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ

চলমান কোটা সংস্কারের এক দফা দাবি ও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে পক্ষে ,বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা ও
সাধারণ শিক্ষার্থীরা ।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২ টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

এসময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে মিছিল পণ্ড ও ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শহরের টাউন ক্লাবের সামনে এসে জমায়েত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে করে সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় সারাদেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের ওপর হামলার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়।
বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এছাড়াও কোটা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

অন্যদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটুক্তি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৭ জুলাই, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ন