দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন

দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য সকল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার রাত ১১ টায়  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের ও শিক্ষার্থীদের  নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।  সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। 
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রাথমিক স্কুল বন্ধের কোন তথ্য পাওয়া যায়নি।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৭ জুলাই, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৭ জুলাই, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ন