শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৫ জুলাই, ২০২৪ ০৭:৪৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পলল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

    জেলা জাতীয় পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাপা কেন্দ্রীয় নেতা আতাউর রহমান আতা, সুন্দরগঞ্জের পৌর মেয়র জাপা নেতা আব্দুর রশীদ সরকার ডাবলু, জাপা কেন্দ্রীয় সদস্য মো. আব্দুর রাজ্জাক মন্ডল,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাসান কবির তোতা, জাপা নেতা একেএম নুরুন্নবী সরকার মিটুল, আলমগীর মন্ডল, জাহিদুল ইসলাম সূর্য্য,আব্দুল মান্নান মন্ডল, আজিজুল ইসলাম বিএসসি,আব্দুল জলিল সরকার, আবু সায়েম মোক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শেষে হুসেইন মুহম্মদ এরশাদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

    বক্তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পলস্নীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জীবনের উপর দিকনির্শেনামূলক আলোচনা করেন। আগামীতে জাতীয় পার্টি সারাদেশে শক্তিশালী হয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে তারা উল্লেখ করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ জুলাই, ২০২৪ ০৭:৪৩ পূর্বাহ্ন