শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসে স্লিপারের আঘাতে একজন নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২০ পূর্বাহ্ন

    রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসে স্লিপারের আঘাতে একজন নিহত
    এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ফাইল ছবি

    রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় স্লিপারের আঘাতে এক গার্ডার অপারেটর নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাসান মিঝির (৩০) বাড়ি চাঁদপুরে।

    তাৎক্ষনিকভাবে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর এক সহকর্মী মো. শামীম।  তিনি বলেন, সন্ধ্যার দিকে গার্ডারের মাধ্যমে দুই খুঁটির মাঝে সংযোগ স্লিপার বসানোর কাজ চলছিল। এ সময় স্লিপারের আঘাতে গুরুতর আহত হন হাসান।


    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাসানকে রাত পৌনে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    পুলিশ সূত্রমতে, হাসান রাজধানীর নাখালপড়ায় থাকতেন। তাঁর বাড়ি চাঁদপুর সদরের বড় সুন্দর গ্রামে।

    এর আগে গত ২২ জানুয়ারি রাজধানীর কাওলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে রাহিদুল ইসলাম ওরফে স্বপন (৫০) নামের এক শ্রমিক নিহত হন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২০ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২০ পূর্বাহ্ন