শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গুলিতে রক্তাক্ত ট্রাম্প নিরাপদে আছেন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জুলাই, ২০২৪ ০১:০৭ অপরাহ্ন

    গুলিতে রক্তাক্ত ট্রাম্প নিরাপদে আছেন

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো হয়েছে। দেশটির স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারণা সভায় এ হামলা চালানো হয়। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তিনি এখন নিরাপদে আছেন। এক্সে পোস্ট করা মন্তব্যে সিক্রেট সার্ভিস বলেছে, “সাবেক প্রেসিডেন্ট এখন নিরাপদে আছেন।” এছাড়া ট্রাম্পের প্রচার শিবির থেকেও বলা হয়েছে, তিনি নিরাপদে ও সুস্থ আছেন। একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে তিনি মঞ্চে বসে পড়েন। এ সময় তাঁর সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।

    প্রত্যক্ষদর্শী ও সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয়।   

    গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তাঁর ডান কান চেপে ধরেন। এরপর হাঁটু গেড়ে মঞ্চে বসে পড়েন তিনি। দ্রুত ছুটে আসেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘিরে ফেলেন ট্রাম্পকে।

    এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি ভালো আছেন বলে তার প্রচার শিবির থেকে বলা হয়েছে।

    এদিকে হামলার পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাঁদের ধন্যবাদ দেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাও সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
    জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন ।

    যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র মাস চারেক আগে ট্রাম্পের ওপর কেন হামলা হলো, সেটা এখনো জানা যায়নি। জানানো হয়নি সন্দেহভাজন হামলাকারীর পরিচয়ও। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
    এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এ  হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না।”

    তিনি আরো বলেছেন, “তিনি নিরাপদ ও ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ।”
    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে খুন করা হয়। তার ভাই ববি কেনেডি ১৯৬৮ সালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এছাড়া ১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও একটি হত্যা চেষ্টা থেকে বেঁচে যান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ জুলাই, ২০২৪ ০১:০৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ জুলাই, ২০২৪ ০১:০৭ অপরাহ্ন