শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • স্মার্ট বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুলাই, ২০২৪ ০৭:২৯ পূর্বাহ্ন

    স্মার্ট বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে কবি ও সাহিত্যিকসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
    শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কবি শক্তিময় দাস। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার  মাধ্যমে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। তাই সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
    শেখ হাসিনা দেশকে ইতোমধ্যে ডিজিটাল দেশে প্রতিষ্ঠিত  করেছেন উল্লেখ করে  তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর