জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু আজ
জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু আজ

তিন দিনের পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন-২০২২ শুরু হচ্ছে আজ। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে এই সম্মেলন শুরু হবে। পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে সম্মেলনের আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ।


পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর হাতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ। এ বছর প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি আট পর্বে সাজানো হয়েছে সম্মেলন। প্রথম দিন সন্ধ্যা ছয়টা, পরদিন সকাল নয়টা ও শেষ দিন বিকেল চারটা থেকে শুরু হবে অধিবেশন। সম্মেলনের ভিন্ন ভিন্ন অধিবেশনে কণ্ঠসংগীত, বাঁশি, মোহনবীণা ও বেহালায় যন্ত্রসংগীত এবং তবলা লহড়া পরিবেশন করবেন দেশের স্বনামধন্য শিল্পীরা। এ ছাড়া থাকবে সেমিনার, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু-কিশোর পর্ব, সদারঙ্গের বর্তমান ও সাবেক সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণা।


মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আখতার। অতিথি হিসেবে আসবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী। এ অনুষ্ঠানে স্মারকগ্রন্থ সুরশৃঙ্গার-এর মোড়ক উন্মোচন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে যে কেউ এ সংগীত সম্মেলনে অংশ নিতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন