শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সবাইকে আদালতের আদেশ মানতে হবে : ডিএমপি কমিশনার

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুলাই, ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ন

    সবাইকে আদালতের আদেশ মানতে হবে : ডিএমপি কমিশনার

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে। আইন-শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম কেউ যদি করে তবে সেটি বরদাশত করা হবে না।

    শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেস্টিভ্যালের ভার্চুয়ালি উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

    ডিএমপি কমিশনার বলেন, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা-সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে আমি মনে করি।’

    সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায় বিচার নিশ্চিতে পুলিশকে সহয়তা করেন সাংবাদিক সমাজ। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এ সময় ফেস্টিভ্যালের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক। এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, পারভেজ খান, আবুল খায়ের, ইসারফ হোসেন ইসা, মির্জা মেহেদী তমাল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউ’র বর্তমান সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ  এবং সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর