শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

    ময়মনসিংহ প্রতিনিধি

    ১২ জুলাই, ২০২৪ ১১:০২ অপরাহ্ন

    ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

    বিশ্ব জনসংখ্যা দিবস পালন করলো কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ বাংলাদেশ (সিবিএমসিবি) ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (এমএমসিএইচ)। গত বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪) দিবসটি উপলক্ষে ময়মনসিংহ শহরে দুই মেডিক্যাল কলেজ যৌথ উদ্যোগে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।

    এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ লোকাল কমিটি ‘ওয়াক দ্য টক’ কর্মসূচি আয়োজন করে।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের দিক নিদেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও কুইজ অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরতে চেষ্টা করেন কীভাবে একটি ভালো ও সুস্থ জীবনযাপন গড়ে তুলতে পারে একটি সুস্থ পরিবার।

    উলেখ্য, ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসের ২০২৪ সালের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি’।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর