শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহিলা কাবাডিতে মানিকগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন

    আমিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি

    ১২ জুলাই, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ন

    মহিলা কাবাডিতে মানিকগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন

    ঢাকা বিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা দলকে হারিয়ে মানিকগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। 

    শুক্রবার (১২ জুলাই) সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

    মানিকগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত মহিলা কাবাডি প্রতিযোগিতার নয়নাভিরাম ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। 

    পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার। 

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাচিত মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সুদেব কুমার সাহাসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

    এর আগে মানিকগঞ্জ শহীদ মিরাজ- তপন স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা -২০২৪ ( ঢাকা জোন) এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেহেনা আক্তার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর