শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে গুণীজন সম্মাননা

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১২ জুলাই, ২০২৪ ১০:৫১ অপরাহ্ন

    মানিকগঞ্জে গুণীজন সম্মাননা

    সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ। 

    শুক্রবার (১২ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় একুশে পদপ্রাপ্ত সাইদুর রহমান বয়াতি ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব অরুনা বিশ্বাস এবং বিশিষ্ট শিশু সংগঠক ইকবাল হোসেন কচি উপস্থিত ছিলেন। 

    জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার এর সভাপতিত্ত্বে এবং আবৃতি প্রশিক্ষক শাকিল আহমেদ ছনেটের সঞ্চালনায় সম্মাননা প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। 

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে শিল্প সাহিত্যের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তুলে ধরেন দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব অরুনা বিশ্বাস। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম পিপিএম বার ও জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ।

    সম্মাননা প্রাপ্ত ১৫ জন গুণীজন হলেন সংগীতে বিউটি আচার্য্য,যাত্রাশিল্পে গোকুল ঘোষ,:চারুকলায় পরিমল চন্দ্র অধিকারী, নাট্যকলায় কমরেড হরিপদ সূত্রধর, লোকসংস্কৃতিতে সাংবাদিক আবুল বাশার আব্বাসী, কণ্ঠসংগীতে রতন কুমার সাহা, সাংস্কৃতিক সংগঠকে অধ্যাপক আবুল ইসলাম সিকদার, চারুকলায় গোপাল চন্দ্র পাল, যাত্রাশিল্পে তাপস সরকার(গৌর), যন্ত্রসংগীতে তছলিম উদ্দিন, চারুকলায় খুরশিদ আলম আলোক, কণ্ঠসংগীতে রুমানা ইসলাম, যন্ত্রসংগীতে ওস্তাদ গোবিন্দ চন্দ্র রায়, লোকসংস্কৃতিতে মো. হাকিমুদ্দিন এবং 

    সংগঠন হিসেবে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস)। 

    বক্তারা বলেন, শিল্প-সাহিত্য তথা সাংস্কৃতিক চেতনায় সুস্থ ধারার সৃজনশীল বিকাশে শিল্পকলা একাডেমী এই পুরস্কার প্রদান করে। ২০১৮,২০১৯-২০ অর্থবছরের ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর