শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ জুলাই, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ

    ‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার (১১জুলাই) সকাল ১১টায় পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম সিকদার, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ মোরশেদ মিশু, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিরিনা আফরোজ।

    এসময় পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন কুমার ঘোষ, প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা খালেদা আক্তার হেনা, জগৎপ্রিয় দাস বিশু, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিন করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে নারিকেল, পেয়ারা, জাম, বেল, কদবেল, জলপাই, আমলকিসহ বিভিন্ন জাতের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ জুলাই, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন