শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ জুলাই, ২০২৪ ০৮:৪৩ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোলে পৃথক বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন কৃষক ও একজন আদিবাসী নারী। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে নাচোলের নেজামপুর ও গোবরাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার ও সদর মডেল থানার ওসি মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পরশ রায়ের স্ত্রী কমলা রায় (৩১), গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়নের মন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫), নাচোল সদর ইউনিয়নের আব্দুল আখেরের ছেলে উসমান গনি (৩০)।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন কমলা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

    স্থানীয়রা জানায়, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান কৃষক মোহাম্মদ উজ্জ্বল। ওই মাঠে কাজ করা অপর পাঁচ কৃষক সুস্থ আছেন। এদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। দুজনের মরদেহ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ জুলাই, ২০২৪ ০৮:৪৩ পূর্বাহ্ন