শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কোটা আন্দোলন : শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ জুলাই, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন

    কোটা আন্দোলন : শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

    ‘‘কোটা নয়, মেধা চাই’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ সচেতন শিক্ষার্থীদের ব্যানারে কারবালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

    এতে বক্তব্য দেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী খাদিমুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সায়েম আলী, আদিনা ফজলুল হক সরকারি কলেজ লিমন আলী, আবদুর রহিম, শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ নয়ন, শিশ মোহাম্মদ, মোসা. মনিকা, রতন আলী ও রানীহাটি ডিগ্রি কলেজের মামুনসহ অন্যরা। বক্তারা বলেন, কোটা নয়, ছাত্রসমাজ মেধার ভিত্তিতে চাকরি চায়। কোটা এই সমাজ ব্যবস্থায় বড় একটি বৈষম্য তৈরি করেছে। ফলে এক শ্রেণির মানুষ অধিক লাভবান হচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হয়েই যাচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ জুলাই, ২০২৪ ০৮:৩৭ পূর্বাহ্ন