শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সিজারের সংখ্যা কমাতে গর্ভবতীদের সচেতন হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুলাই, ২০২৪ ০৮:২২ পূর্বাহ্ন

    সিজারের সংখ্যা কমাতে গর্ভবতীদের সচেতন হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সিজারের সংখ্যা কমিয়ে আনতে গর্ভবতী মায়েদের আরও সচেতন হতে হবে। সিজারের সংখ্যা যত কমানো যায় ততই মঙ্গল। মন্ত্রী সিজার কমাতে গর্ভবতী মায়েরা যাতে নিয়মিত ও সময়মতো কমিউনিটি ক্লিনিক, উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চেক-আপ করেন, সে লক্ষ্যে বিষয়টি বুঝানোর জন্য গ্রাম পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
    সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্য মন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে দেখি এএনসি কর্নার। এখন দেখতে হবে গর্ভবতী মায়েরা কয়টা চেক-আপ করছেন, কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে ও কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক সময় দেখা যায়, আগে সিজার হয়েছে, তাই করতে হবে। আগে কেন সিজার হলো সেটার মূল কারণ খুঁজে বের করে কাজ করলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে আনা সম্ভব।

    স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: আজিজুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর