শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন

    ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর
    ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

    ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন চিত্র নায়ক রিয়াজের শ্বশুর ও ব্যবসায়ী আবু মহসিন খান। বুধবার রাতে ধানমন্ডিতে নিজের বাসায় তিনি এ ঘটনা ঘটান।

    ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া মহসিন খানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। রাত ৯টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

    খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে সুইসাইড নোটে লিখে গেছেন তিনি।

    সাজ্জাদুর রহমান বলেন, মহসিন খানের সুইসাইড নোটে লেখা রয়েছে, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই পুলিশ কর্মকর্তা জানান, মহসিন খান ২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে পরে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।

    ঘটনাস্থলে পুলিশ আরও জানায়, মরদেহের পাশে থাকা একটি টেবিল থেকে পাঁচটি কাগজ ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। কাগজে পারিবারিক নানা  হতাশার কথা লেখা রয়েছে। একটি কাগজে লেখা রয়েছে কার কাছে তিনি কত টাকা পাবেন।  ফ্ল্যাটের দরজায় সাদা কাগজে লেখা ছিল  মামা দরজা খোলা, ধাক্কা দিয়ে ভেতরে আসুন। নিহতের বাসা থেকে তাঁর ব্যবহৃত তিনটি মোবাইল ও একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে।

    উদ্ধার হওয়া কাপড়ের ওপর একটি সাদা কাগজে লেখা ছিল, ‘আমি এই কাপড় পরে ওমরা করেছি। এই কাপড় দিয়েই যেন আমাকে দাফন করা হয়।

    শ্বশুরের মৃত্যুর খবর শুনে নায়ক রিয়াজ তাঁর স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ কর্মকর্তাদের রিয়াজ বলেছেন, এ মৃত্যুর বিষয়ে তাঁরা কিছু জানেন না। পুলিশ তদন্ত করে যা পাবে, তার সঙ্গেই তাঁরা একমত পোষণ করবেন।

    ফেসবুক লাইভ দেখে মহসিন খানের বাসায় ছুটে যান তাঁর স্ত্রীর খালাতো বোন আফরোজা ফারহানা আহমেদ। তিনি বলেন,  এসে দেখি ফ্ল্যাটের সামনে লোকজন দাঁড়িয়ে আছে। ... ভেতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় দুলাভাই চেয়ারে বসে আছেন। পাশেই পিস্তল পড়ে আছে।

    ফারহানা আহমেদ আরও বলেন, মোহাম্মদপুরে আমাদের এক বোনের শাশুড়ি মারা গেছেন। বুধবার দুপুরে নিজের গাড়ি চালিয়ে জানাজা পড়তে গিয়েছিলেন দুলাভাই। জানাজা শেষে তিনি বাসায় চলে আসেন।

    আবু মহসিন খানের প্রতিবেশী মুজাহেরুল হক শহিদ বলেন, আমি বাইরে ছিলাম। ফেসবুক লাইভের বিষয়টি জানতে পারি। পরে পুলিশে খবর দিই।

    এস এম মিজানুর রহমান নামের এক আত্মীয় বলেন, মহসিন খান পোশাক কারখানায় সুতা সরবরাহ করতেন। ঋণে জর্জরিত হয়ে তিনি ব্যবসা ছেড়ে দেন। ২০১৭ সালে তাঁর মূত্রনালিতে ক্যানসার ধরা পড়ে। বিদেশে চিকিৎসা করেছিলেন।বাসায় কোনো কাজের লোক ছিল না। বাইরে থেকে খাবার এনে খেতেন।

    আবু মহসিন খানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আবু মহসিন এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। ছেলে বড়। তিনি মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন।


    লাইভে যা বললেন মহসিন: আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে সাম্প্রতিককালে নিকট আত্মীয়দের মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে মহসিন বলেন, আমি ক্যান্সারে আক্রান্ত। আমার ব্যবসা এখন বন্ধ। আমি বাসায় একাই থাকি। আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পঁচে গেলেও কেউ হয়তো খবর পাবে না।

    মহসিন আরও বলেন, পিতা-মাতা যা উপার্জন করে তার সিংহভাগ সন্তানদের পেছনে খরচ করে। প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামেলিকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফ্যামেলি অনেক সময় বুঝতে চায় না। নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন, তাদের সঙ্গে এটাই শেষ দেখা। সবাই ভালো থাকবেন।

    এরপর কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। তার আগে পিস্তলের লাইসেন্স দেখান। বলেন, আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি সেটি ইলিগ্যাল কিছু না। এটির লাইসেন্স আছে। সেটি নবায়নও করা হয়েছে। আমি চলে যাবো। আত্মীয় স্বজন যারা আছো, যেহেতু বাবাও আমাকে জায়গাটা দেয়নি, আমি যে কবরস্থানটা করেছি সেখানে আমাকে দাফন করো না। মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি কবরস্থান হয়েছে, সেখানে তোমরা আমাকে দাফন করে দিও। প্রত্যেকটা লোক আমার সাথে প্রতারণা করেছে। আমার বাবা, মা, ভাইরা, প্রত্যেকটা লোক, এভরিওয়ান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন