শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কোটাবিরোধী শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ চলবে আজও

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জুলাই, ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন

    কোটাবিরোধী শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ চলবে আজও

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দেশের প্রতিটি রাজপথে, রেললাইনে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে প্লাটফর্মটির ব্রিফিং থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলা ব্লকেড কর্মসূচি জনদুর্ভোগ নয়, অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। আমাদেরকে পথচারীরা বলেছেন, তাদের সন্তানের জন্য হলেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে।

    তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বাস করে চাকরিতে কোটা সমস্যার স্থায়ী সমাধান প্রযোজন। এজন্য সংসদে আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। সরকার চাইলে এখনই এই সংকটের সমাধান করতে পারে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, তারা রাজপথের মানুষ নন, রাজপথ তাদের জায়গা-ও না। নির্বাহী বিভাগ থেকে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে কমিশন গঠন করে কোটা বৈষম্য দূরে উদ্যোগ নিলে তারা আর রাজপথে থাকবে না।

    এজন্য সরকারের অঙ্গীকার, পরিপত্র বা নির্বাহী আদেশ জারির আহ্বান জানান তারা। বলেন, সরকার যদি দেখেও না দেখার ভান করে, তাহলে বুঝবো সরকারই চায় না আমরা পড়াশোনা করি, আর যেন রাজপথে থাকি।

    সার্জিস আলম বলেছেন, আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না। আমরা ক্লাসরুমে যেতে চাই। যতদিন দাবি না মানা হবে, ততদিন আন্দোলন চলবে।

    এর আগে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সর্বত্র অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একইভাবে সারাদেশে কর্মসূচি পালিত হয়। এসময় যান চলাচল এবং রেল চলাচলও বন্ধ করে দেয় শিক্ষার্থীর।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর