শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইট চালু

    নিজস্ব প্রতিবেদক

    ১০ জুলাই, ২০২৪ ১১:১৮ অপরাহ্ন

    ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইট চালু

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে।

     

    বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার চায়না'র ঢাকা-বেইজিং-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

     

    তিনি আরো বলেন, এই সরাসরি ফ্লাইট বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা, উন্নয়ন এবং ক্রমবর্ধমান কানেক্টিভিটির নিদর্শন। এই ফ্লাইট চালুর ফলে আমাদের দেশের জনগণ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীগণ সরাসরি বেইজিং এ যাতায়াত করতে পারবেন। পর্যটন সহ অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও এর সুফল পাওয়া যাবে।

     

    মন্ত্রী বলেন, যারা উন্নয়ন চায় না তারা কানেক্টিভিটি নিয়ে অসত্য বলে। তারা দেশকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। তারা ভুলে যায় কানেক্টিভিটি মানেই উন্নয়ন, কানেক্টিভিটি মানেই বাণিজ্য। যত বেশি কানেক্টিভিটি বাড়বে, এ দেশের জনগণ ও ব্যবসায়ীরা তত বেশি সুবিধা পাবেন।

     

    ফারুক খান বলেন, বর্তমানে চীনের কুনমিং ও গুয়াংজু তে সরাসরি ফ্লাইট রয়েছে। আজ এয়ার চায়না'র ঢাকা- বেইজিং সরাসরি ফ্লাইট চালু হল। আগামী ১৫ জুলাই একই রুটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে। ভবিষ্যতে চীনের আরো নতুন নতুন গন্তব্যে ঢাকা হতে সরাসরি ফ্লাইট চালু হবে। সংযোগ আরও বৃদ্ধি পাবে। 

     

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স লিউ ইউয়ান, আরভিং গ্রুপের চেয়ারম্যান এইচ ভি এম লুৎফর রহমান, এয়ার চায়না'র কান্ট্রি ম্যানেজার আন মিং প্রমূখ। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর