শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ জুলাই, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কামড় দেওয়া জীবিত রাসেল ভাইপার সাপ নিয়ে হাসপাতালে এসেছেন কৃষক মিলন আলী (৩৬)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাপটি নিশ্চিত হয়ে চিকিৎসাসেবা দেন এবং বর্তমানে ওই কৃষক আশঙ্কামুক্ত। সোমবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তি মিলন একই এলাকার তোবজুল হকের ছেলে। বর্তমানে ওই কৃষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

    আক্রান্ত মিলন আলী জানান, তিনি পদ্মা নদীর ধারে জমিতে ধান কাটার পর ধানের বোঝা বানিয়ে মাথায় নেয়ার পর তার পরনের শার্ট নিতে গেলে শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। তার পরামর্শে ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তিনি আরও বলেন, সাপের ধরণ চিহ্নিত করতে এবং সঠিক চিকিৎসা নিতেই তিনি সাপটি ধরে আনেন। 

    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরণ দেখে চিকিৎসা দেয়া সহজ হয়েছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরো ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মিলনকে কামড় দেয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাসেল ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের এই চিকিৎসক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর