শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে মন্দির ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ জুলাই, ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন

    পিরোজপুরে মন্দির ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে থাকা সর্বজনীন কালীমন্দির ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার চার্জশিটভুক্ত আসামি শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক গৃহীত হওয়ায় এবং পিরোজপুরের জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলাম হাওলাদারকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহম্মেদ এই প্রতিবেদককে জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের একটি সর্বজনীন কালীমন্দির ২০১৮ সালের ৭ জুলাই ভাঙচুর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জনৈক সুভাষচন্দ্র মিস্ত্রী পিরোজপুর সদর থানায় ওই বছরের ৭ অক্টোবর মামলা করেন।

    পুলিশ তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারসহ তার সহযোগীদের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ মে তারিখে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ২৯৫, ৩৭৯, ৪২৭, ৫০৬ এবং ১১৪ ধারায় আদালতে  অভিযোগপত্র দাখিল করে।

    সরদার ফারুক আহমেদ (পিপি )
    আরও জানান, পরবর্তীতে শহীদুল ইসলামের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেন। তিনি বেশ কিছুদিন জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর