শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর ডিবির আবুল কালাম 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৯ জুলাই, ২০২৪ ০৬:০৭ পূর্বাহ্ন

    মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর ডিবির আবুল কালাম 

    অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় গোয়েন্দা মানিকগঞ্জ জেলা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন। 

    সোমবার (৮ জুলাই) সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় এই সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ  গোলাম আজাদ খান বিপিএম পিপিএম বার।

    পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে মে ও জুন মাসের অপরাধ পর্যালোচনা ও অপরাধ দমনে পেশাদারিত্ব বজায় রেখে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। 

    এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর