শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জেলার মাহবুব 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৮ জুলাই, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জেলার মাহবুব 

    জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ মাহবুব কবির। এসময় অত্র দপ্তরের তিন কর্মচারীকেও অনুরূপ পুরস্কার প্রদান করা হয়। রোববার (৭ জুলাই) সকালে  জেলা কারাগারের জেল সুপার মো: বজলুর রশিদ আকন্দ সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি স্বরুপ অত্র দপ্তরের এক জন কর্মকর্তা ও তিন জন কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪ প্রদান করেন।
    জেলার মোহাম্মদ মাহবুব কবির বলেন, সরকারের এই প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে কর্মজীবনে ইতিবাচক সাড়া ফেলবে। কর্মকর্তা কর্মচারীরা আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন। 

    জেলা কারাগার মানিকগঞ্জ এর  জেল সুপার মোঃ বজলুর রশিদ আখন্দ বলেন, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করায় জেলার মোহাম্মদ মাহবুব কবির, প্রধান কারারক্ষী নাসির উদ্দীন, কারারক্ষী মো: ফারুক হোসেন ও কারারক্ষী সজীব কুমার দাসকে বিশেষ সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় তাদের চাকুরী জীবনে সফলতা কামনা করা হয়।

    জেলা কারাগার কর্তৃক আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর