দ: কোরিয়া বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়ে তুলতে ১০০ কোটি টাকা দেবে

নিজস্ব প্রতিবেদক

৮ জুলাই, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

দ: কোরিয়া বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়ে তুলতে ১০০ কোটি টাকা দেবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী  জানিয়েছেন, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) দক্ষ কর্মী গড়ে তুলতে বাংলাদেশকে আর্থিক সহায়তা হিসেবে ১০০ কোটি টাকা প্রদানের প্রস্তাব দিয়েছে। 

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা) একটি প্রতিনিধিদল রোববার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে (প্রবাসী কল্যাণ ভবন) প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করেছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

শফিকুর রহমান চৌধুরী বলেন, কোইকা চট্টগ্রামের ‘বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি’ আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে কাজ করারও  নির্দেশ প্রদান করেন।

‘দক্ষ জনবল গড়তে কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতার প্রস্তাব আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো যুগোপযোগী করবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ সকল কেন্দ্র আমাদের জনবলকে দক্ষভাবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে’।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি দলের নেতা তাইয়ং কিম ও প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

৮ জুলাই, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন