শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আব্দুস সালাম হত‍্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

    গাইবান্ধা প্রতিনিধি

    ৭ জুলাই, ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ন

    আব্দুস সালাম হত‍্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত‍্যাকারী ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই শনিবার বিকাল ৪ টাই শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    ঘন্টা ব‍্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান,মৃত আব্দুস সালামের ছেলে হিরো, ভাতিজি রুমা খাতুন, ভাবি সায়েমা আক্তার ও ছোটবোন লাইলি বেগম, উপজেলা শ্রমীকলীগ সাধারণ সম্পাদক মানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সমিউর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগ সভাপতি আলিরাজ আলী ও সাধারণ সম্পাদক ডলার রকি।মানববন্ধনে সকল বক্তাই আশরাফ এর সন্ত্রাসী বাহিনী কতৃক আওয়ামীলীগ নেতা আব্দস সালাম হত‍্যার বিচার, হত‍্যাকারীদের ফাঁসি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।বক্তারা আরো বলেন মামলায় নামীয় ও অজ্ঞাত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন‍্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।মানববন্ধনে নয়লাভাঙ্গা ইউনিয়নের শত শত নারী পুরুষ সহ শিবগঞ্জ উপজেলা, শিবগঞ্জ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য যে গত ২৭ জুন রাত সাড়ে আটটার সময় রানিহাটি কলেজের সনে গুচ্ছগ্রামের গেটে নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস‍্য আব্দুস সালাম ও হরিনগর উচ্চবিদ্যালয়ের সহকারি  শিক্ষক আব্দুল মতিনকে একদল সন্ত্রাসী বোমা নিক্ষেপ ও গুলি করে এবং চাইনিজ কুড়ল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত‍্যা করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর