শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সেতুর মালামাল আত্মসাতে ইউপি মেম্বার

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ জুলাই, ২০২৪ ০৮:৩৬ পূর্বাহ্ন

    সেতুর মালামাল আত্মসাতে ইউপি মেম্বার

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘ ইউনিয়নে খালের উপর থাকা দুইটি পুরাতন সেতুর মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাজিব সিকদার এর বিরুদ্ধে। 

    দীর্ঘা ইউনিয়নের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী সড়কের চালিতাবড়ি খালের ওপর থাকা পুরণো সেতুর লোহার মালামাল রাজীব আত্মসাত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ওই লোহার সেতু দুইটির স্থলে দুইটি নতুন ব্রিজ নির্মান করা হচ্ছে। 

    সেতুর মালামাল আত্মাতের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করে স্থানীয় রাসেল বেপারী নাজিরপুর উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

    এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন হাতে পান নাই বলে জানান নাজিরপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া। 
    তবে সেতুর মালামাল আত্মসাতের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য রাজীব জানান, প্রতিপক্ষের লোকজন হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে। 
    স্থানীয় রঞ্জু সিকদার জানান, চালিতাবাড়ী খালের উপর দুইটি লোহার সেতু ভেঙে যাওয়ায় সেখানে নতুন করে দুইটি ব্রিজ নির্মান করা হচ্ছে। তবে সেতু দুইটির মালামাল জনসাধারণের কোন কাজে ব্যবহার না করে সেগুলো অবৈধভাবে তুলে নিয়ে আত্মসাৎ করেছে ইউপি সদস্য রাজীব। সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য গত মাসের মাঝামাঝি সময় রাজীব পুরণো সেতুর মালামাল আত্মসাৎ করেছে বলে অভিযোগ তার। 
    এ ঘটনায় ক্ষোভ জানিয়ে স্থানীয়রা জানান, তারা রাজীবকে সেতুর মালামাল নিতে বাধা দিলেও, তিনি কারও কোন কথায় কর্ণপাত করেন নাই। 
    ঘটনার বিষয়ে দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী জানান, তিনি স্থানীয়দের কাছ থেকে পুরণো লোহার সেতুর মালামাল আত্মসাতের খবর শুনেছেন। তবে এ সেতুর কোন মালামাল ইউনিয়ন পরিষদে জমা হয় নাই বলে জানান তিনি। 
    নিয়ম অনুসারে কোন ইউনিয়নে কোন সেতু ভেঙে গেলে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে জানাতে হয়। পরবর্তীতে সেগুলো মিটিং-এ রেজুলেশনের মাধ্যমে টেন্ডার দিয়ে বিক্রি করতে হয় কিংবা ওই ইউনিয়নের অন্য কাজে ব্যবহার করা যায়। 
    তবে অভিযোগের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর