শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা অলির মেয়ের বিয়ে দিলেন তারেক 

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুলাই, ২০২৪ ০৮:৩২ পূর্বাহ্ন

    পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা অলির মেয়ের বিয়ে দিলেন তারেক 

    পুলিশের গুলিতে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মরহুম অলিউল্লাহ মোল্লা অলি বড় মেয়ের বিয়ের খরচ ও অনুষ্টানের আনুষ্ঠানিকতা সমপন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয় অলি। আজ ৬ জুলাই মরহুম অলির বড় মেয়ে নাইমার বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমপন্ন হয়।

    উক্ত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য জনাব আতিকুর রহমান রুমন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক আ্যড. সৈয়দ ইফতেখার আলী, এ্যাব এর সাংগঠ‌নিক সম্পাদক প্রকৌঃ শা‌মিম রা‌ব্বি সঞ্চয়, সাতলীরা জেলা যুবদলের সদস্য সচিব মুকুল, আমরা বিএনপি পরিবার-এর সদস্য ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, মো: শাহাদত হোসেন সহ স্থানীয় বিএনপি, মহিলা দলের নেতৃবর্গ। 


    ইতিমধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ক্ষতিগ্রস্ত  পরিবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে আমরা বিএনপি পরিবার-সেলের মাধ্যমে ঘর নির্মানসহ মাসিক শিক্ষা বৃত্তি প্রদানের কাজ শুরু হয়েছে।
    ২০১৭ সালেও জনাব তারেক রহমান এর নির্দেশে, আমরা বিএনপি পরিবার- এর আহবায়ক আতিকুর রহমানের পরিকল্পনায় ফেনীর একটি পরিবারের সন্তানের বিয়ের কাজ সমপন্ন হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর