শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান সিমিন হোসেন রিমির

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জুলাই, ২০২৪ ০৬:১৮ পূর্বাহ্ন

    ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান সিমিন হোসেন রিমির

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি পড়াশোনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেশের সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেছেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে হবে। 

    শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা একাডেমিক ভবন এবং চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজকাল মেয়েদের সাথে ছেলেদেরও কম বয়সে বিয়ে হচ্ছে যা আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিসহ শিশু-কিশোরদের মনোজাগতিক উন্নয়ন ও  মেধার বিকাশ সাধনে কাজ করে যাচ্ছে। 

    প্রতিমন্ত্রী সকালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া কর্তৃক আযেঅজিত ফল মেলা উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও নগদ চেক বিতরণ করেন। তিনি রানীগঞ্জ থেকে গাজীপুর পাকারাস্তা হতে ভাঙ্গুড়া মমতাজের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা উদ্বোধন করেন। 
    এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

    অন্যদিকে প্রতিমন্ত্রী গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডে মাজেদা বেগম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।

    এসময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ শুরু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা আসার পর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম থেমে যায়। বর্তমানে বাংলাদেশে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। কাপাসিয়া উপজেলায় ৫৪তম মাজেদা বেগম কমিউনিটি ক্লিনিক আজ উদ্বোধন হলো।

    তিনি আরও বলেন, বর্তমানে কাপাসিয়া উপজেলায় সন্তান প্রসবের সময় একজন মা’ও মারা যায় না, যা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কর্তৃক বেস্ট প্রাকটিস হিসেবে স্বীকৃত। 




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৬ জুলাই, ২০২৪ ০৬:১৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৬ জুলাই, ২০২৪ ০৬:১৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৬ জুলাই, ২০২৪ ০৬:১৮ পূর্বাহ্ন