শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুলাই, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ন

    পিরোজপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তবব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মাসুদ আহমেদ তালুকদার। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেন সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। 

    সমাবেশে বক্তারা বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যুশয্যায়। যে কোন সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন। অথচ আওয়ামীলীগ সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না।

    বক্তারা আরো  বলেন, দেশ আজ অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে। যদি এই আ’লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে জনগণের কথা চিন্তা করতো। দেশে দ্রব্যমূল্যের বাজার উর্দ্ধগতির কারণে দেশের মানুষ হাহাকার করছে। জনগণ বেঁচে থাকার জন্য ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নি:শর্ত মুক্তির দাবি জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর