যুবদল নেতা নয়নের সব মামলায় জামিন 

পিরোজপুর প্রতিনিধি

৪ জুলাই, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ন

যুবদল নেতা নয়নের সব মামলায় জামিন 

সকল মামলায় জামিন পেলেন রবিউল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সকল রাজনৈতিক হয়রানী মূলক মামলায় আজ বুধবার(৩ জুলাই) ২০২৪ ইং তারিখে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।

২৮ শে অক্টোবর ২০২৩ ইং বিএনপির সমাবেশে সংঘর্ষ ও পরবর্তী কর্মসূচিকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরে আলোচিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বিলুপ্ত অহবায়ক কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে  বাংলাদেশের বিভিন্ন থানায় প্রায় শতাধিক মামলা দায়ের করা হয়। এছাড়াও আগে থেকে'ই তার বিরুদ্ধে প্রায় দুই শতাধিকের অধিক রাজনৈতিক মামলা চলমান রয়েছে। আজ বুধবার উচ্চ আদালত থেকে তিনি সকল রাজনৈতিক হয়রানীমূলক  মামলায় জামিন লাভ করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৪ জুলাই, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ন