শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাদুল্লাপুরে উত্তম কৃষি চর্চা (জিএপি) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ জুলাই, ২০২৪ ১২:০৯ অপরাহ্ন

    সাদুল্লাপুরে উত্তম কৃষি চর্চা (জিএপি) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

    গাইবান্ধার সাদুল্লাপুরে ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ বিষয়ক কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১ জুলাই ) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলার ৬০ জন কৃষক ও কৃষানি এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  আঃ রব সরকার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।

    মানব দেহের জন্য নিরাপদ ও গুণগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন প্রশিক্ষকরা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে জিএপি সার্টিফিকেট প্রদান করা হয়। 




    সারাদেশ - এর আরো খবর