শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

    পিরোজপুর প্রতিনিধি

    ২ জুলাই, ২০২৪ ১২:৪০ অপরাহ্ন

    আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

    বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল। 

     

    জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা ইরতিজা হাসান রাজু’র সার্বিক তত্ত্ব্াবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ। এসময় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বনজ ফলজ ও ঔষধি সহ¯্রাধীক বৃক্ষ রোপন করা হয়। 

     

    পরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদ্রাসা ও এতিমখানায় এতিম অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সহ জেলা, সদর উপজেলার ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

     

    জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা ইরতিজা হাসান রাজু বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে আমরা পিরোজপুরের বিভিন্ন স্থানে বনজ ফলজ ও ঔষধী কয়েক সহস্্রাধীক গাছের চারা রোপন কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর