শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী আন্দোলনের খাবার বিতরণ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ জুন, ২০২৪ ০৮:১৯ পূর্বাহ্ন

    সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী আন্দোলনের খাবার বিতরণ


    সিলেটের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে রান্না করা খাবার, চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। এ সময় নেতৃবৃন্দ বিশ্বনাথ উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, জৈন্তাপুর, সুনামগঞ্জ উপজেলার টিম করে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে কয়েক ধাপে খাবার বিতরণ করেছেন এ সকল উপজেলা নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক মো: বোরহান উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, সহ দফতর সম্পাদক হাফিজ ওলিউর রহমান সাদিক, জেলা সহ সভাপতি মাওলানা আমীর উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামিম, ইসলামী আন্দোলন বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী মাশুক উদ্দীন শিকদার, জালালাবাদ থানা সহ সভাপতি মো সাদির মোল্লা, শ্রমিক আন্দোলন জালালাবাদ থানা সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৯নং ওয়ার্ড সেক্রেটারি সোহাগ আহমেদ প্রমুখ।

    এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে এ এলাকার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন বেশ কয়েক বছর যাবৎ। সরকারের টেকসই উন্নয়নের পরিকল্পনার অভাবে বন্যা বৃহত্তর সিলেট তলিয়ে গিয়ে মানুষ কষ্টে দিনাতিপাত করে। তারা বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও টেকসই উন্নয়ন করতে না পারলে সিলেটের মানুষের কষ্টের কোন সীমা থাকবে না।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর