শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আ.লীগের ২ নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ জুন, ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে আ.লীগের ২ নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা খুনের ঘটনায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহত জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। 

    রাতেই শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৮) ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক (৫২) কে গ্রেপ্তার করেছে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে গুচ্ছগ্রামের পাশে প্রতিপক্ষের হামলায় খুন হন জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ আবদুস সালাম ও আবদুল মতিন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর