শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী

    নিজস্ব প্রতিবেদক

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন

    তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী
    তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদার

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার (২ ফেব্রুয়ারি)।

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে চট্টগ্রামের কয়েকটি স্থানে দোয়া অনুষ্ঠিত হবে।

    তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে ও সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের পরিবার ও শুভানুধ্যায়ীরা।  

    প্রথিতযশা এই আইনজীবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় স্মরণ সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

    পাশাপাশি আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি রাঙ্গুনিয়া পৌরসভায় এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে স্মরণসভা আয়োজন করেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন