শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ২৯ জুন, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন

    আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

    আমতলী-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের উপজেলার মহিষকাটা নামক স্থানে হিমাচল সীমান্ত পরিবহনের  চাপায় মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খাঁন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে। 

    জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত পরিবহন কুয়াকাটার উদ্দেশ্য আসছিল একই সময়ে ব্যবসায়ী মঞ্জু খান আমতলীর কুতুবপুর দরবার থেকে মোটর সাইকেল যোগে পটুয়াখালীতে ফিরছিল। বরগুনার আমতলী উপজেলার মহিষকাটায় মোটর সাইকেল ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ব্যবসায়ী মঞ্জু খান (৪৮) নিহত ও মোতালেব হাওলাদার (৫০) গুরুতর আহত হয়। খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান খান তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। বরিশাল নেয়ার পথে ব্যবসায়ী মঞ্জু খান নিহত হয়। নিহত মঞ্জু খান পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছের আড়ৎ এর  ব্যবসা করে। পুলিশ ঘাতক বাসটি ও মোটর সাইকেল উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। 

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,ঘাতক বাস ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্গটনায় মঞ্জুখান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর