শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ: শিল্পমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ন

    দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ: শিল্পমন্ত্রী

    শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সামান্য কিছু  মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের স্বার্থে আমরা এক ও ঐক্যবদ্ধ। সকলে মিলে সম্মিলিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তির যেকোন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে। 

    মন্ত্রী শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

    মনোহরদী উপজেলা আওয়ামী সভাপতি মু. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সমাবেশ শেষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি মনোহরদী বাসস্ট্যাণ্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর