শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিশুদের মননে হাজারো স্বপ্ন ছড়িয়ে দিতে হবে : রুমানা আলী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুন, ২০২৪ ০৬:৫৯ অপরাহ্ন

    শিশুদের মননে হাজারো স্বপ্ন ছড়িয়ে দিতে হবে : রুমানা আলী

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুদের মনে ও মননে হাজারো স্বপ্ন ছড়িয়ে দিতে হবে। শিশুরা স্মার্ট বাংলাদেশের কারিগর ও জাতির আলোকবর্তিকা।

    শিশুদের মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করতে গার্ল গাইডস এর ভূমিকা খুবই গুরুতাবপূর্ণ এ কথা উল্লেখ করে রুমানা আলী বলেন, তাদেরকে দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করতে হবে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় নিউ বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ে হলদে পাখি ‘নীল কমল অ্যাওয়ার্ড ২০২৪’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    জাতীয় পর্যায়ে হলদে পাখিদের (১০ বছরের বালিকা) মাঝে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়। তিনি পদকপ্রাপ্ত ৩১ জন হলদে পাখির হাতে  ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। পরে, তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
    গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন সিনিয়র সচিব জুয়েনা আজিজ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর