শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তালতলীতে দারিদ্র্য জনগোষ্ঠীকে গভীর নলকূপ প্রদানে অ্যাডভোকেসি সভা 

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৪ ০৯:৩২ পূর্বাহ্ন

    তালতলীতে দারিদ্র্য জনগোষ্ঠীকে গভীর নলকূপ প্রদানে অ্যাডভোকেসি সভা 

    বরগুনার তালতলীতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে দরিদ্র জনগোষ্ঠীকে গভীর নলকূপ প্রদানের জন্য "সমুদ্র সমাজ সুশীল সংগঠন" এর আয়োজনে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। 


    বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টায় 'রাইট টু গ্রো প্রকল্পের' সহযোগিতায় উপজেলার "সমুদ্র সমাজ সুশীল সংগঠন" এর কার্যালয়ে এক অ্যাডভোকেসি সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর হাতে নলকূপ  চাহিদার তালিকাটি তুলে দেন "সমুদ্র সমাজ সুশীল সংগঠন"। 


    "সমুদ্র সমাজ সুশীল সংগঠনের" সভাপতি নজরুল ইসলাম লিটু'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসেন সাহিন,স্বাস্থ্য কর্মকর্তা,জন-প্রতিনিধি,স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি,সাংবাদিক, সিএসও কমিটির সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  


    জানাগেছে "শিশুর পুষ্টি নিশ্চিত করবে দেশের সমৃদ্ধি" এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে "সমুদ্র সমাজ সুশীল সংগঠন " বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ডাচ সরকারের অর্থায়নে 'এসিএফ' ও 'জাগো নারী' বাস্তবায়নাধীন 'রাইট টু গ্রো প্রকল্প' এর সহযোগিতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াশ সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।


    "সমুদ্র সমাজ সুশীল সংগঠনের" সভাপতি নজরুল ইসলাম লিটু বলেন,আমরা ৩৩৬টি সামাজিক মানচিত্র বিশ্লেষণের মাধ্যমে তালতলী উপজেলার সাতটি ইউনিয়নে ৩৮৩টি গভীর নলকূপ স্থাপন করার প্রয়োজনীয়তা মনে করছি। যার মধ্যে পঁচাকোড়ালিয়া ইউনিয়নে ৩২টি,ছোটবগী ২৬টি, কড়াইবেড়িয়া ১৬টি, শারিকখালী ২৭টি,বড়বগী ১৬৫টি, নিশানবাড়িয়া ৮৯টি ও সোনাকাটা ৩৭টি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর