শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্যসহ ২ জন নিহত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্যসহ ২ জন নিহত

    চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজের সামনে স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে বসে গল্প করার সময়, আব্দুস সালামের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরন ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতকরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক। 


    এসময় সালামের সাথে থাকা নয়ালাভাাভাঙ্গা  ইউনিয়ন  আওয়ামীলীগের সদস্য ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন (৪২) নিহত হন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন, তারা হলেন আওয়ামীলীগ কর্মী আব্দুস সালাম টিটু ও আব্দুর রহিম বাদশা। টিটুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছ গ্রাম এলাকায় হঠাৎই প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরন ও গুলি চালিয়ে হামলা করে জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের উপর। তিনি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আহত তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে, সেখানে স্কুল শিক্ষক আব্দুল মতিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। বর্তমানে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর