শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জীবনাচারে শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপি’র

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুন, ২০২৪ ০৮:৫৪ পূর্বাহ্ন

    জীবনাচারে শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপি’র

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জীবনাচারে শুদ্ধাচার চর্চার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    আইজিপি বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে বাংলাদেশ পুলিশ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডিআইজি (এইচআর) কাজী জিয়াউদ্দিন।

    অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    শুদ্ধাচার পুরস্কারে ভূষিতদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, ‘আপনারা সকলের কাছে অনুকরণীয় হবেন- যাতে আপনাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়।’

    আইজিপি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
    শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
    উলে¬খ্য, ২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৮৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

    পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের সাব-ইন্সপেক্টর সবুজ কুমার দেব।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর