শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বুয়েট ভিসির রুটিন দায়িত্বে

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুন, ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ন

    অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বুয়েট ভিসির রুটিন দায়িত্বে

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার-এর ভাইস চ্যান্সেলর পদের মেয়াদ পূর্তিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিয়োগ ও নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।

     

    বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়।

     

    এর আগে ২০২০ সালের ১ সেপ্টেম্বর চার বছরের জন্য বুয়েট প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। 

     

    এদিকে বুয়েটে উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের শেষ কর্মদিবস ছিল ২৫ জুন। এর আগের দিন তার নিজ কার্যালয়ে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর‌্যন্ত ‘পদোন্নতি নীতিমালা ২০১৫’ বাতিল করার প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি বিক্ষোভ করেছেন কয়েকশ কর্মকর্তা-কর্মচারী। পরে বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর রাত সোয়া ৯টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ প্রশাসনিক ভবনে তার কার্যালয় থেকে বেরিয়ে আসেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর