শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সন্তানদের বাস্তবভিত্তিক জ্ঞানার্জনে উৎসাহিত করার আহবান স্থানীয় সরকার মন্ত্রীর

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১২ নভেম্বর, ২০২১ ১০:০৪ অপরাহ্ন

    সন্তানদের বাস্তবভিত্তিক জ্ঞানার্জনে উৎসাহিত করার আহবান স্থানীয় সরকার মন্ত্রীর

    ছেলে মেয়েদের একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

    তিনি আজ শুক্রবার রাজধানীতে অফিসার্স ক্লাব, ঢাকার সদস্যগণের মেধাবী সন্তানদের সংবর্ধনা-২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, জ্ঞানের চেয়ে বড় কোনো শক্তি নেই। সফল ব্যক্তি হতে হলে মেধার বিকাশ ঘটাতে হবে। শুধু একাডেমিক শিক্ষা নয় এর পাশাপাশি সন্তানদের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

    মোঃ তাজুল ইসলাম জানান, মানব সেবার চেয়ে বড় কোনো সেবা নেই। সেই প্রকৃত মানুষ যে অন্যের দুঃখ অনুভব করতে পারে। শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, যার যে প্রাপ্য সম্মান তাকে তা দিতে হবে। একজন রিক্সা চালক, শ্রমিক অথবা কৃষকের সম্মান রয়েছে। কাউকে অবহেলা বা ছোট করে দেখার সুযোগ নেই। একজন মানুষের জীবন তখনই সার্থক হয় যখন মানুষের জন্য কাজ করা যায়। জন্ম তখনই স্বার্থক হয় যখন অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করা যায়।
     
    আজকের তরুণ-তরুণীরা উন্নত বাংলাদেশ গড়ার সারথি উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথ নকশা তৈরি করেছেন। সে লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে।

    মন্ত্রী বলেন, পাকিস্তানের শাসন-শোষণ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। ধ্বংসস্তূপ দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প সময়ের মধ্যে যে উন্নয়ন যাত্রা শুরু করেছিলেন তা স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে থামিয়ে দিয়েছিলো। দীর্ঘসময় পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে আবারও দেশ গঠনের দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল। যে দেশে মানুষ না খেয়ে মারা যেতো সেই দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছেন শেখ হাসিনা বলেও জানান তিনি।

    অফিসার্স ক্লাবের কল্যাণ ও সেবা উপকমিটির চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ভাইস-চেয়ারম্যান কে এম মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও বই উপহার দেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১২ নভেম্বর, ২০২১ ১০:০৪ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১২ নভেম্বর, ২০২১ ১০:০৪ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১২ নভেম্বর, ২০২১ ১০:০৪ অপরাহ্ন