শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পিরোজপুরে আলোচনা 

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ জুন, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ন

    আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পিরোজপুরে আলোচনা 

    বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটায় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল। 

    প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক আলী খান পান্না সহ, এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

    প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বনেত্রী হিসেবে সম্বোধন করেন এবং তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের  দিক তুলে ধরেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর