শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ী বিআরডিবির প্রশিক্ষণের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ জুন, ২০২৪ ০৯:১৮ পূর্বাহ্ন

    পলাশবাড়ী বিআরডিবির প্রশিক্ষণের উদ্বোধন

    গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) আয়োজনে সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

     

     

    সোমবার (২৪ জুন) সকালে উপজেলার বিআরডিবি কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মো. হাসানুজ্জামান, জুনিয়ার অফিসার ফিরোজ কবীর, পলাশবাড়ী ইউসিসিএ লিমিটেডের সভাপতি লাকী আক্তার ও সাবেক সভাপতি আতোয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

     

     

    উল্লেখ্য; বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির’ সুফলভোগী ৪০ জন সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর