বুয়েটের উপাচার্য নিজের শেষ কর্ম দিবসে কার্যালয়ে অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৪ ০৬:৫৬ পূর্বাহ্ন

বুয়েটের উপাচার্য নিজের শেষ কর্ম দিবসে কার্যালয়ে অবরুদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারকে অবরুদ্ধ করলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পদোন্নতির নীতিমালা ইস্যুতে উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে সত্যপ্রসাদ মজুমদার এ পরিস্থিতির মুখোমুখি হন।

 

বুয়েট ক্যাম্পাসে সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ে সোমবার বিকেলে তাঁকে অবরুদ্ধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর তৎকালীন উপাচার্য সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন সত্যপ্রসাদ মজুমদার।

 

বুয়েটের একজন কর্মকর্তা বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের ২০১৫ সালের পদোন্নতির নীতিমালা বাতিল করা হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন। এর প্রতিবাদে ও পুরোনো নীতিমালা বহালের দাবিতে তাঁরা উপাচার্যকে অবরুদ্ধ করেছেন। উপাচার্য যেন আলোচনার মাধ্যমে পুরোনো নীতিমালা বহাল করেন, সেটাই আমাদের চাওয়া।’

 

এ বিষয়ে জানতে বুয়েটের উপাচার্যের মুঠোফোনে একাধিক কল করেও সাড়া পাওয়া যায়নি। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে থাকায় এ বিষয়ে কিছু বলতে পারছেন না।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২৫ জুন, ২০২৪ ০৬:৫৬ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২৫ জুন, ২০২৪ ০৬:৫৬ পূর্বাহ্ন