শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলায় আরো দুইজন গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ জুন, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলায় আরো দুইজন গ্রেফতার

    গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রুবেল মিয়া (৫০) হত্যায় থানায় দায়েরকৃত মামলার আরো দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাড়ালো ৫ এ।

     

     

    থানা সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের বোর্ড বাজার এলাকায় পৃথক দু’টি পরিবারের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়। পরে গুরুতর আহত রুবেল মিয়াকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের মেয়ে রেবা খাতুন প্রতিপক্ষের ১৭ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত থাকে।

     

     

    থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নির্দেশনায় পুলিশ টিম রোববার (২৩ জুন) সকালে অভিযান চালিয়ে আরো দুই আসামীকে গ্রেফতার করেন। এরা হলেন, ওইগ্রামের মৃত আবুল কাশেম আবু হাজীর ছেলে আতিয়ার রহমান (৫০) ও মধু মিয়া (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাড়ালো ৫ এ। পলাতক অপর আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ জুন, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন