শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আমতলীতে ব্রিজ ভেঙে ৯ জন নিহত হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি

    সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ২৪ জুন, ২০২৪ ০৮:৩৪ পূর্বাহ্ন

    আমতলীতে ব্রিজ ভেঙে ৯ জন নিহত হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি

    বরগুনার আমতলীতে ব্রীজ ভেঙ্গে একই পরিবারের ৭জন সহ ৯জন নিহতের ঘটনায় পৃথক দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

     

    বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম কে সদস্য সচিব করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরগুনা, সহকারী পুলিশ সুপার আমতলী ও তালতলী সার্কেল ও উপসহকারী পরিচালক বিআরটিএ বরগুনা। গতকাল শনিবার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্ত পূর্বক সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

     

     

    অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।এলজিইডি'র পটুয়াখালী তত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন নির্বাহী প্রকৌশলী এসি অফিস বরিশাল ও এলজিইডি বরগুনা সিনিয়র সহকারী প্রকৌশলী। আজ রবিবার তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছেন।

     

     

    জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেশ বিশ্বাস বলেন, তদন্ত কাজ শুরু করেছি। আজ (রবিবার) আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা শেষে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে।

     

     

    বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সরেজমিনে অনুসন্ধানপুর্বক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     

     

    উল্লেখ্য,গতকাল বিয়ের অনুষ্ঠানে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া থেকে আমতলী পৌর শহরে আসার পথে উক্ত ব্রীজ ভেঙ্গে একই পরিবারের ৭জন সহ মোট ৯ জন নিহত হয়। 

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ জুন, ২০২৪ ০৮:৩৪ পূর্বাহ্ন