শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে মালয়েশিয়া বিনিয়োগ বৃদ্ধিতে  আগ্রহী: টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে মালয়েশিয়া বিনিয়োগ বৃদ্ধিতে  আগ্রহী: টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

    বাংলাদেশে টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি খাতে মালয়েশিয়া  বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসার পরিসর বাড়াতে  আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মো. হাশিম আজ বৃহস্পতিবার ডাক, ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক- এর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে হাইকমিশনার এই আগ্রহের কথা ব‌্যক্ত করেন। তবে সেক্ষেত্রে কিছু চ‌্যালেঞ্জের কথাও এ সময় তুলে ধরা হয়।

    ডাক, টেলিযোগাযোগ  ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের বিদ‌্যমান চমৎকার সম্পর্ক তুল ধরেন। তিনি বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় এর সুদক্ষ পরামর্শে আইটি ও টেলিকম খাত আজ আমাদের অর্থনীতির অন্যতম বড় স্তম্ভ।

    বৈঠক শেষে জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন,  বাংলাদেশে বেশ কিছু মালয়েশিয়ান প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। মালয়েশিয়ার সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বৃদ্ধি করতে চায় এবং ব্যবসার পরিসর বাড়াতে চায়। সেক্ষেত্রে রাজস্বসহ অন্যান্য কিছু বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। 

    আমরা আশা করছি ,সরকারের পক্ষ থেকে সহযোগিতা বিদ্যমান রেখে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নীতি প্রণয়নের মাধ্যমে আমরা আমাদের আইটি ও টেলিকম সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।  তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের টেলিকম খাতকেও স্মার্ট করণের মাধ্যমে আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই এবং অর্থনীতিকে স্মার্ট ও সমৃদ্ধ করতে চাই।

    এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো:  মুশফিকুর রহমান  এবং  বাংলাদেশে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান  ইডটকোর পরিচালক ফিনান্স আহমেদ জুবায়ের আলী উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ জুন, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ জুন, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন